ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরের রেকর্ড ভাঙলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল


July 16, 2026 7:15 pm
Link Copied!


ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে ছিল তুমুল উত্তেজনা। সেই উত্তেজনার প্রতিফলন দেখা গেলো দর্শকসংখ্যাতেও। ম্যাচটি দেখতে সর্বোচ্চ ২ কোটি ৪০ লাখ দর্শক টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন। যা গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দেখা লাইভ কোনো অনুষ্ঠান।

বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে সম্প্রচারিত ম্যাচটি ২০২১ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড-ইতালির ইউরো ২০২০ ফাইনালের পর কোনো সম্প্রচারমাধ্যমে সবচেয়ে বেশি দর্শকসংখ্যায় রেকর্ড গড়েছে। 

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচটিতে বিবিসি ওয়ান ও আইপ্লেয়ারে গড়ে ২ কোটি ২১ লাখ দর্শক খেলা উপভোগ করেন। এছাড়া বিবিসি আইপ্লেয়ার, বিবিসি স্পোর্ট ওয়েবসাইট ও অ্যাপে ম্যাচটি আরও ১ কোটি ২৬ লাখ বার স্ট্রিম করা হয়েছে।

বিবিসি স্পোর্টের লাইভ ম্যাচ কাভারেজ বিশ্বজুড়ে ২ কোটি ৪৬ লাখ বার দেখা হয়েছে। তার মধ্যে শুধু যুক্তরাজ্য থেকেই ছিল ১ কোটি ৮৮ লাখ ভিউ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html