ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো ৩ শিক্ষার্থীর


July 17, 2026 1:45 pm
Link Copied!


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্কুলভ্যানের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় রেলওয়ে ক্রসিংটি খোলাই ছিল। স্কুলভ্যানটি যখন লাইন পার হচ্ছিল, ঠিক তখনই নিমতিতা-কাটোয়া যাত্রীবাহী ট্রেনটি এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা গেছে, ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে রয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আপ-লাইনের একটি ট্রেন পার না হওয়া পর্যন্ত ক্রসিংয়ের গেটটি বন্ধ ছিল এবং ট্রেনটি চলে যাওয়ার পর গেটটি খুলে দেওয়া হয়। কিন্তু পার্শ্ববর্তী ট্র্যাক বা লাইনে অন্য একটি ট্রেন চলে আসলেও গেটটি আর বন্ধ করা হয়নি। আর এই অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের দাবি।

এই ঘটনার পর থেকে রেলওয়ের গেটম্যানের দায়িত্ব ও আচরণ নিয়ে তীব্র সমালোচনা ও তদন্তের দাবি উঠেছে। ইতোমধ্যে পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। রেলওয়ে গেটম্যানের কোনও অবহেলা ছিল কিনা সেটিসহ দুর্ঘটনার পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html