ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্পেনকে বিশ্বকাপ জেতানো দেল বস্ক বললেন, ‘আর্জেন্টিনা বিরক্তির দল’


July 18, 2026 8:00 pm
Link Copied!


বিশ্বকাপ ফাইনালে স্পেনকে এগিয়ে রাখলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কোনোভাবেই খাটো করে না দেখার পরামর্শ দিয়েছেন ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ ভিসেন্তে দেল বস্ক। তার মতে, আর্জেন্টিনা এমন একটি দল, যাদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন এবং তারা জানে কীভাবে ম্যাচ জিততে হয়।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক। এবার স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে নিজের জাতীয় দলকে সতর্ক করেছেন এই কিংবদন্তি কোচ।

স্প্যানিশ দৈনিক এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেছেন, ‘আর্জেন্টিনা খুবই কঠিন প্রতিপক্ষ। আমি যদি শব্দটি ব্যবহার করতে পারি, তারা এক ধরনের ‘বিরক্তিকর’ দল। কারণ তারা খুব ভালো করেই জানে, ম্যাচ জিততে কী করতে হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সেটিই তাদের মানসিক দৃঢ়তা ও সামর্থ্যের প্রমাণ। তবে ফাইনালে স্পেনকেই কিছুটা এগিয়ে রাখছেন ৭৫ বছর বয়সী এই কোচ, ‘আমি মনে করি ফাইনালে স্পেনই কিছুটা এগিয়ে। তবে আর্জেন্টিনার বিপক্ষে খেলা কতটা কঠিন এবং তাদের অভিজ্ঞতা কতটা সমৃদ্ধ, সেটি মাথায় রেখে স্পেনকে খুব সতর্ক থাকতে হবে।’

চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্সে মুগ্ধ দেল বস্ক। তার বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের, ‘এ পর্যন্ত আমরা যে ম্যাচগুলো দেখেছি, প্রায় সবগুলোতে স্পেন নিজেদের কর্তৃত্ব বজায় রেখে খেলেছে। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে এবং আত্মবিশ্বাস ও স্থিরতার দারুণ প্রমাণ দিয়েছে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html