ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেটিং অ্যাপে পরিচয়, অবশেষে বিয়ের পথে স্পাইস গার্ল মেল সি


July 19, 2026 9:55 am
Link Copied!


চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন স্পাইস গার্লসের সাবেক সদস্য মেল সি। অস্ট্রেলীয় মডেল ক্রিস ডিংওয়ালকে বিয়ে করতে চলেছেন ৫২ বছর বয়সী এই সংগীতশিল্পী।

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মেল সি-র বিয়েতে ভীষণ খুশি ও উচ্ছ্বসিত স্পাইস গার্লসের অন্য সদস্যরাও। দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরেই বিয়ের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে ভিক্টোরিয়া বেকহ্যাম, মেল বি, এমা বান্টন এবং গেরি হর্নারকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

মেল সি বহু বছর ধরে বলে এসেছেন, তিনি কখনও বিয়ে করবেন না। তবে শেষ পর্যন্ত স্পাইস গার্লসের সদস্যদের মধ্যে তিনিই সর্বশেষ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

চলতি বছরের শুরুতেই প্রেমিক ক্রিসকে নিয়ে নিজের মত বদলের ইঙ্গিত দিয়েছিলেন মেল সি। জানুয়ারিতে তিনি বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি বিয়ে আমার জীবনের অংশ হবে। কিন্তু আমি ক্রিসের সঙ্গে খুব সুখে আছি। হয়তো বিয়েও আমার জীবনের অংশ হতে পারে।’

২০২৪ সালে ক্রিস ডিংওয়ালের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মেল সি। তাদের পরিচয় হয়েছিল সেলিব্রিটি ডেটিং অ্যাপ ‘রায়া’-তে।

ক্রিস ডিংওয়াল একজন অস্ট্রেলীয় মডেল, অভিনেতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বেশ কয়েকটি মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করেছেন এবং বিভিন্ন ফ্যাশন বিজ্ঞাপন প্রচারণায় অংশ নিয়েছেন।

১৯৯০-এর দশকের শেষদিকে পপসংগীতের ইতিহাসের অন্যতম সফল গার্ল গ্রুপ স্পাইস গার্লসের সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেন মেল সি। গ্রুপে তিনি ‘স্পোর্টি স্পাইস’ নামে পরিচিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html