ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর


July 20, 2026 3:55 pm
Link Copied!


যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নাহিদ (৪০) ও তুষার (৩০)। আহত ব্যক্তির নাম রুবেল (২৫)। নাহিদ যশোরের কোতোয়ালি থানার জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে। বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার।   

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে ওই তিন জন উপজেলার রুদ্রপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গোগা গ্রামের সালামের মোড়ে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাহিদ ও তুষার মারা যার। আহত হন রুবেল। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html