ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান


July 20, 2026 4:55 pm
Link Copied!


হলিউড তারকা ব্র্যাড পিট নতুন সম্পর্কে জড়ানোর পর এবার তার দুই সন্তান ম্যাডক্স ও জাহারা নিজেদের নাম থেকে বাবার পদবি ‘পিট’ বাদ দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছেন। এর আগে তাদের বোন শিলোহও নিজের নাম থেকে বাবার পদবি বাদ দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সন্তান ম্যাডক্স ও জাহারা নিজেদের নাম থেকে ‘পিট’ পদবি বাদ দিয়ে মায়ের পদবি ‘জোলি’ ব্যবহার করতে চান। এ জন্য তারা আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

জানা গেছে, জাহারা নিজের নাম ‘জাহারা মার্লে জোলি’ এবং ম্যাডক্স ‘ম্যাডক্স চিভান জোলি’ করার আবেদন করেছেন। নাম পরিবর্তনের ইচ্ছার বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে ১৮ বছর বয়সে শিলোহ আইনিভাবে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দেন। ফলে জোলি-পিট দম্পতির সন্তানদের মধ্যে বাবার পদবি বাদ দেওয়ার পথে এগোনো তৃতীয় সন্তান হতে চলেছেন জাহারা; এবার ম্যাডক্সও একই প্রক্রিয়া শুরু করেছেন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ২০১৪ সালে বিয়ে করেন। তবে ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

অ্যাঞ্জেলিনা জোলির পর প্রথমবার নতুন প্রেম প্রকাশ্যে আনলেন ব্র্যাড পিট

এদিকে ব্র্যাড পিট বর্তমানে জুয়েলারি ডিজাইনার ইনেস দে র‍্যামনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২২ সাল থেকে তাদের সম্পর্কের খবর সামনে আসছে। সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে পিট আবার বিয়ে করছেন—এমন কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সন্তানদের একের পর এক বাবার পদবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে। ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স, জাহারা ও শিলোহ ছাড়াও তাদের আরও তিন সন্তান রয়েছেন—প্যাক্স, নক্স ও ভিভিয়েন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html