ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’


July 20, 2026 7:40 pm
Link Copied!


দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরছেন লেখক তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর আগামী ১ আগস্ট পশ্চিমবঙ্গে তার স্মৃতিময় শহরটিতে ফিরছেন তিনি। মৌলবাদবিরোধী একটি অনুষ্ঠান ও কবিতা পাঠে অংশ নিতে কলকাতায় আসছেন তসলিমা।

‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ এবং ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে মৌলবাদবিরোধী আলোচনা ও কবিতা পাঠে অংশ নেবেন তসলিমা।

তসলিমার কলকাতায় ফেরার ঠিক আগেই, ৩১ জুলাই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর জীবননির্ভর চলচ্চিত্র ‘নির্বাসিত’। ২০১৪ সালে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ছবিটিতে তসলিমা নাসরিনের জীবনের নির্বাসন-যন্ত্রণা, একাকিত্ব ও বিচ্ছেদের গল্প উঠে এসেছে। ছবিতে তসলিমার চরিত্রে অভিনয়ও করেছেন চূর্ণী।

কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা ও তাঁর পোষ্য বিড়াল ‘মিনু’র সাময়িক বিচ্ছেদকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘নির্বাসিত’-এর গল্প। সেই সময়ের মানসিক টানাপোড়েন, একাকিত্ব এবং মানুষ ও পশুর গভীর সম্পর্ক ছবিটির অন্যতম মূল বিষয়।

তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা ঘিরে দুই আয়োজন
ছবিটির পুনর্মুক্তি নিয়ে উচ্ছ্বসিত চূর্ণী গাঙ্গুলী। তিনি বলেন, “এটা তসলিমা দিদির বড় জয়। কলকাতায় থাকতে উনি বাধ্য হয়েছিলেন চলে যেতে। একটা সময়ে বাংলাদেশ থেকে বেরিয়ে আসা এবং কলকাতা থেকে চলে যাওয়া—এই দুই নির্বাসনকে ঘিরেই আমার এই ছবি।”

তসলিমার জীবনের নির্বাসন-যন্ত্রণা তুলে ধরতে ছবিটির শুটিং হয়েছিল বাস্তব লোকেশনেও। এমনকি নিরাপত্তার কারণে তসলিমাকে যে দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও গিয়ে শুটিং করেছিলেন নির্মাতারা।

তসলিমার কলকাতায় ফেরার সঙ্গে ‘নির্বাসিত’-এর পুনর্মুক্তির এই সমাপতনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন চূর্ণী। তাঁর কথায়, “তসলিমাদিদি নিজেও এই ছবি দেখবেন কলকাতায় বসে, এটা বড় প্রাপ্তি। ওঁর পক্ষেও জয়।”

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় তসলিমার এই প্রত্যাবর্তনের আবহে ‘নির্বাসিত’-এর পুনর্মুক্তি তাই বিশেষ তাৎপর্য বহন করছে। যে শহর থেকে একদিন নির্বাসিত হতে হয়েছিল তাঁকে, সেই শহরেই বসে এবার নিজের নির্বাসনের গল্প নিয়ে তৈরি ছবি দেখবেন তসলিমা নাসরিন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html