ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর


July 22, 2026 8:20 am
Link Copied!


​হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমিয়ে আনতে টানা ১১তম রাতের মতো দেশটিতে বিমান হামলা সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

​সেন্টকম জানায়, সর্বশেষ এই দফায় ইরানি সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সক্ষমতা সংক্রান্ত স্থাপনা, বিমানের হ্যাঙ্গার, ড্রোন মজুত সুবিধা এবং সামরিক লজিস্টিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

​বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে গত তিন মাসে ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। সেন্টকমের মতে, এসব অযাচিত হামলা শত শত নির্দোষ নাবিকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এবং মুক্ত নৌচলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।

​তবে দুই পক্ষের মধ্যে এই সংঘাত সত্ত্বেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছে সেন্টকম। তারা আরও জানায়, মে মাসের শুরু থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে সহায়তা করেছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html