ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 


July 30, 2026 3:50 pm
Link Copied!


আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো নিয়মিত দেখা যায় না, কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি। 

এশিয়ার সাবেক আন্তর্জাতিক তারকাদের নিয়ে ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের। ছয়টি দল, ১৯টি ম্যাচ এবং এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট এক টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। দলটির নেতৃত্বে থাকবেন দেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লিগে অংশ নেওয়া ছয়টি দল হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।

বাংলাদেশ টাইগার্সে দলে থাকছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আলোক কাপালিও। এছাড়া টুর্নামেন্টে আরও খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার।

৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

৩১ জুলাই ডাবল-হেডারে প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স, প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। 

এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html