ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ


July 31, 2026 4:25 am
Link Copied!


আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বহুজাতিক সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এ জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এই জোটের মূল লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর (রেড সি) এবং গালফ অব এডেনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোর নিরাপত্তা জোরদারেও সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করবে।

জোটে যোগ দেওয়া দেশগুলো হলো—বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।

সৌদি আরব জানিয়েছে, সমুদ্র নিরাপত্তাকে সদস্য দেশগুলো যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করছে। এ কারণে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত পরিকল্পনা, যৌথ সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই জোট পুরোপুরি প্রতিরক্ষামূলক। এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্য দেশও চাইলে এই জোটে যোগ দিতে পারবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেব অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এই নৌপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়ায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহও চাপের মুখে রয়েছে।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানির দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সৌদি আরব জানিয়েছে, নতুন এই জোটের সদর দফতর দেশটিতেই হবে। তবে সদস্য দেশগুলো কী ধরনের সামরিক সক্ষমতা বা কতসংখ্যক যুদ্ধজাহাজ ও বিমান এতে যুক্ত করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html