ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষানবিশদের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ


August 1, 2026 10:40 am
Link Copied!


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) চাকরির সুযোগ। সংস্থাটির অধীন রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৫৮৭ জন নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ
পদসংখ্যা: ৫৮৭টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই এইচএসসি (বিজ্ঞান) বা সমমান (বিজ্ঞান) পাস হতে হবে। কোনও পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা

প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় ওঠানামাসহ কঠোর পরিশ্রম করার শারীরিক সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১১২ টাকা।

আবেদনের সময়সূচি

  • আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৫টা

নিয়োগের শর্ত

নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এসবিএ-এ পদে শূন্যপদ থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে এবং প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে। তবে পদ শূন্য না থাকলে প্রশিক্ষণ শেষে সনদপত্র দিয়ে অব্যাহতি দেওয়া হবে।

ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হলে মেধা ও প্রচলিত বিধি অনুসারে পর্যায়ক্রমে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html