ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘হ্যালো, কাছের মানুষজন’, এবার সিনেমার গল্প শোনাবেন আরএনএআরের রাকিব


August 3, 2026 10:55 am
Link Copied!


নিজস্ব ঢঙে সিনেমা নিয়ে ভিডিও বানিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব, যিনি ‘আরএনএআর’ নামে বেশি পরিচিত, এবার শুরু করেছেন নতুন উদ্যোগ। নতুন একটি ইউটিউব চ্যানেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ১০০১টি সিনেমার গল্প শোনাবেন তিনি।

নতুন চ্যানেল চালুর চার দিনের মধ্যেই সেখানে ৩৫ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়েছে। চ্যানেলের প্রথম ভিডিওতে রাকিব বলেন, ‘হ্যালো, কাছের মানুষজন। এপিসোড জিরোতে আপনাকে স্বাগতম। প্রায় ১০ বছর ধরে সিনেমা নিয়ে কনটেন্ট বানাচ্ছি। তাই আমার পছন্দের সিনেমার তালিকা নিয়ে কনটেন্ট বানাতে বলেছেন অনেকেই। এই চ্যানেলে সেটা ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি।’

আগামী ২০ বছরে প্রায় ১০০১ এপিসোড বানানোর পরিকল্পনা রাকিবের। তিনি বলেন, ‘এখানে আমরা সিনেমার গল্প বলবো। আপনি চাইলে শুধু সিনেমার নাম জেনে আলাদা করে পুরো সিনেমা দেখতে পারেন। আর যাদের দেখার সুযোগ নেই, তারা আমাদের মাধ্যমে গল্প শুনতে পারেন। আমরা চাই সিনেমার গল্পগুলো বেঁচে থাকুক।’

রাকিবের এই উদ্যোগের পেছনে রয়েছে সিনেমার প্রতি দীর্ঘদিনের ভালোবাসা। রাকিব বিভিন্ন সময় গণমাধ্যমে জানিয়েছে, কুড়িগ্রামে বেড়ে ওঠা রাকিব ছোটবেলায় মূলত বিটিভি ও একুশে টেলিভিশনে সিনেমা দেখেই বড় হয়েছেন। পরে একটি কম্পিউটার হাতে পাওয়ার পর তার সিনেমার জগৎ বিস্তৃত হতে থাকে। আইএমডিবির সেরা ২৫০ সিনেমার তালিকা সংগ্রহ করে একের পর এক চলচ্চিত্র দেখার নেশা তাকে কুড়িগ্রাম থেকে রংপুর পর্যন্ত টেনে নিয়ে যায়। সিডি সংগ্রহ করে এক বছরে প্রায় ৫০০ সিনেমা দেখেছিলেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হওয়ার পর সিনেমার প্রতি তার আগ্রহ আরও গভীর হয়। সেই সময়ই সিদ্ধান্ত নেন, পেশাগত জীবনে পদার্থবিজ্ঞান নয়, সিনেমাকেই ঘিরেই কাজ করবেন।

সুইডিশ কনটেন্ট ক্রিয়েটর পিউডিপাইয়ের ইউটিউব চ্যানেল দেখে অনুপ্রাণিত হয়ে ২০১৬ সালে ‘আরএনএআর’ নামে নিজের প্রথম ইউটিউব চ্যানেল চালু করেন রাকিব। পরে সেই চ্যানেল হারিয়ে ফেললেও ২০১৭ সালে একই নামে নতুন চ্যানেল খুলে আবার যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর মূল চ্যানেলের সাবস্ক্রাইবার ১৮ লাখের বেশি।

বৈচিত্র্যময় বাচনভঙ্গি ও স্বতন্ত্র উপস্থাপনার জন্য দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন রাকিব। ‘হ্যালো, কাছের মানুষজন’ কিংবা ‘ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন’—এমন সংলাপও তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html