ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মঞ্চে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা অধ্যায়


August 3, 2026 12:20 pm
Link Copied!


রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবছর পূর্তি উপলক্ষে মঞ্চে আসছে নাট্যদল ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দ্বাদশ প্রদর্শনী।

নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

রবী

এক বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে নাট্যদলটি জানিয়েছে, শতবর্ষের এই বিশেষ মুহূর্ত ব্যতিক্রম করে রাখতে তাদের এই আয়োজন।

১৯২৪ সালে পেরুর স্বাধীনতা সংগ্রামের শতবর্ষ উদযাপনে আমন্ত্রিত হয়ে যাত্রা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে দীর্ঘ দুই মাসের সমুদ্রযাত্রায় অসুস্থ হয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে থামতে বাধ্য হন কবি। সেখানকার প্লাজা হোটেলে অসুস্থ অবস্থায় তার সান্নিধ্যে আসেন অনুরাগী পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পো।

পরবর্তীতে ওকাম্পোর আয়োজনে সান ইসিদ্রোর রিও ডেলা প্লাটা নদীর তীরের ‘মিরালরিও ভিলা’য় কাটে কবির দুই মাস।

সেই ইতিহাস ও অনুভূতির ক্যানভাসে নির্মিত হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

নাটকটিতে সান ইসিদ্রোর দিনগুলোতে নদী দেখা, কবিতা লেখা এবং ওকাম্পোর সঙ্গে গড়ে ওঠা সুনিবিড় সখ্যের স্মৃতি উঠে এসেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html