ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

UttorbongoBD
August 3, 2026 1:10 pm
Link Copied!


সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। আলো ফোটার কিছুক্ষণ পরেই দুয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে মগবাজার, মৌচাক ও বাড্ডা এলাকায়। সকাল ১১টার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর বাসাবো, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলামোটর, পান্থপথ, শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, নীলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৭ আগস্ট পর্যন্তও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html