ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’


August 3, 2026 1:45 pm
Link Copied!


কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। তাদের ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ সিনেমাগুলো ঢালিউডে দারুণ ব্যবসা সফল হয়।

ববিতার সঙ্গে আবারও সিনেমায় অভিনয় করতে চান শাকিব। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে ফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান কিং খান।

একইসঙ্গে সিনেমায় কাজ করার জন্য অনুরোধ করেন তিনি। এ সময় ববিতা বলেন, ‘‘আমি যে ধরনের গল্পে কাজ করতে চাই, তেমন চ্যালেঞ্জিং গল্প দাও। সে সিনেমায় আমাদের দুজনেরই যেন চ্যালেঞ্জিং কিছু থাকে। কথা দিলাম তাহলে তোমার ছবি করবো।’’

ববিতাকে আমেরিকা থেকে ফোন করেন শাকিব খান

এ সময় ববিতা শাকিব খানেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘আমি তোমার ছবি দেখি। সবাইকে বলি তুমি সিনসিয়ারলি কাজ করো। তোমার যেমন অভিনয়, তেমন নাচ, তেমন ফাইট।  অভিনেতা হিসেবে তোমার মধ্যে সব গুণ আছে। সে জন্য তোমাকে খুব ভালো লাগে।’’

ববিতা এখন আর আগের মতো অভিনয়ে নেই। এক দশক আগে তাকে সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে। এটি পরিচালনা করেন নারগিস আক্তার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html