ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ


August 4, 2026 8:15 am
Link Copied!


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর প্যান্টের নিচে অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে আনা আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল।

আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সন্দেহের ভিত্তিতে ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পেস্ট ও পাউডার আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা পেস্ট থেকে আনুমানিক দেড় কেজি স্বর্ণ পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রকৌশলী ইব্রাহীম খলিল আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এম/





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html