ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকসে যোগদানের সিদ্ধান্ত এখনও হয়নি: ডা. জাহেদ উর রহমান


August 4, 2026 2:30 pm
Link Copied!


আগামী মাসে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ ব্রিকসে যোগ দেবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বহু দেশ ও পক্ষ যুক্ত রয়েছে—এমন বহুপক্ষীয় প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ বাড়ানো বাংলাদেশের সাধারণ নীতির অংশ। বর্তমান সরকারও এ নীতি অনুসরণ করবে।

তবে কোনও জোট বা কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। সব দিক পর্যালোচনার পর সরকার সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছায়নি বলেও জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html