ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকার কোনও ভূ-রাজনৈতিক চাপে নেই: তথ্য উপদেষ্টা


August 4, 2026 5:15 pm
Link Copied!


দেশের ওপর কোনও ভূ-রাজনৈতিক চাপ বা সংকট নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার কোনও ভূ-রাজনৈতিক সংকট বা চাপে নেই। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, ইরানসহ সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, আগের সরকারের বৈদেশিক সম্পর্কের একটি বড় লক্ষ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। বর্তমান সরকার জনগণের দেওয়া দায়িত্ব নিয়ে কাজ করছে এবং সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html