ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দোকানে বসে  আ.লীগের প্রচারপত্র তৈরি, সাবেক মেম্বারসহ দুই জন গ্রেফতার

UttorbongoBD
June 9, 2026 2:45 pm
Link Copied!


চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি বিবিরহাট সদরের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই জন হলেন- সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়া। এর মধ্যে সুমি আক্তার বখতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। যে দোকানে প্রচারপত্র তৈরির কাজ চলছিল, সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছেন উজ্জ্বল বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমি আক্তারের নির্দেশনা অনুযায়ী বিবিরহাট সদরের দোকানটিতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি করছিলেন উজ্জ্বল বড়ুয়া। সুমি আক্তারও দোকানে ছিলেন। গোপনে খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোকানটিতে যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ দুই জনকে গ্রেফতার করে নিয়ে যায়।

ফটিকছড়ি পৌর যুবদলের সহসভাপতি ইব্রাহীম বলেন, ‘দোকানে বসে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে দুই জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, ‘সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে থানায় হওয়া একটি মামলায় দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়েছে তাদের।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html