ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপি নেতারা


August 8, 2026 10:15 am
Link Copied!


রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শনে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় তারা সেখানে প্রবেশ করেন।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে আরও উপস্থিত রয়েছেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার এবং মাহিন সরকারসহ শীর্ষ নেতারা।

এনসিপি সূত্র জানিয়েছে, সাধারণ দর্শনার্থীদের মতোই টিকিট কেটে ভেতরে প্রবেশ করেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নাহিদ ইসলাম।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html