ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার উদ্যোগে ঢাকায় তরুণদের পারমাণবিক উদ্ভাবনী প্রতিযোগিতা

UttorbongoBD
August 8, 2026 8:30 pm
Link Copied!


ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেসের (বিওয়াইএনসি) অংশ হিসেবে ঢাকায় হয়েছে ‘আই৪এন × ইনোভেঞ্চার’ শীর্ষক উদ্ভাবনী প্রতিযোগিতা। শনিবার (৮ আগস্ট) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকেরা এতে অংশ নেন। অনুষ্ঠানে ছিল উদ্বোধনী পর্ব, ‘বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক সেশন, প্রযুক্তিগত ও প্রকল্প উপস্থাপনা, পোস্টার প্রদর্শনী এবং সমাপনী পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) ও সাবেক ইনোভেশন অফিসার ড. সৈয়দ মোহাম্মদ হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলী জুলকারনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনই।

আয়োজনে ঢাকাস্থ রাশিয়ান হাউসের অংশগ্রহণ তরুণদের উন্নয়ন, বৈজ্ঞানিক শিক্ষা ও উদ্ভাবনে তাদের সমর্থনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়টি তুলে ধরে।

প্রতিযোগিতাটি তরুণ অংশগ্রহণকারীদের নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রকল্প ও গবেষণা উপস্থাপনের সুযোগ করে দেয়। একই সঙ্গে সৃজনশীলতা, জ্ঞান বিনিময় এবং পারমাণবিক বিজ্ঞান ও উদীয়মান প্রযুক্তিতে তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে এ আয়োজন ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী তরুণ উদ্ভাবকদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html