ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
August 9, 2026 10:45 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (৯ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ঢাকায় পৌঁছালো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট 
কারিগরি ত্রুটিতে রোমে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
র‍্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি’ করা হচ্ছে। কিন্তু শুধু নাম বদলালেই কি র‍্যাবকে ঘিরে দুই দশকে তৈরি হওয়া বিতর্ক, আস্থার সংকট ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সমাধান হবে? নাকি নতুন নামে পুরোনো বাহিনীর বড় অংশই থেকে যাবে?

 নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।

ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু
ইসরায়েলে নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় এবং শত্রুদের বিরুদ্ধে পদে পদে ট্রাম্পের নির্দেশ মেনে চলছেন বলে তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়ার পরই তিনি এই বার্তা দিলেন।

বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’

নায়ক থেকে গায়ক, ব্যবসায়ী থেকে প্রযোজক, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। এবার প্রায় ১০ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা গেল। অভিনেত্রীর এখন ৩৪ এবং যশস্বী ২৪ বছরের।

মোরসালিন-রাকিবরা ‘খেপ’ খেললে কী শাস্তি হবে?
জাতীয় দলের ফুটবলাররা বিভিন্ন সময় ‘খেপ’ ফুটবল খেলে থাকেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html