ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রুক-গ্রিভসের সঙ্গে আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের তানজিদ


August 10, 2026 6:20 pm
Link Copied!


জুলাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজে তার ব্যাট ছিল ধারাবাহিক। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির মাসসেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে পুরস্কার জিততে পেছনে ফেলতে হবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের পেস-বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে।

জুলাইয়ে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য এই তিন ক্রিকেটারকে মনোনীত করা হয়েছে।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি-দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫৩ গড়ে ১৫৯ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ৮৯.৮৩। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দুর্দান্ত। সেখানে ৭০ গড়ে করেন ১৪০ রান, স্ট্রাইক রেট ছিল ১২৭.২৭।

এই সময়ে সাদা বলে দারুণ সময় কাটিয়েছেন ব্রুকও। তার নেতৃত্বে ভারতকে সাদা বলের সিরিজে হারিয়েছে ইংল্যান্ড। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ডানহাতি এই ব্যাটার। তার ব্যাটিং গড় ছিল ১১৪.৫০, আর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২১৪.০১। এই পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কারও জেতেন ব্রুক। এ ছাড়া দুটি ওয়ানডেতে ১১৪.২৮ স্ট্রাইক রেটে করেন ৩২ রান।

অন্যদিকে, ব্যাট ও বল- দুই বিভাগেই দুর্দান্ত সময় কাটিয়েছেন গ্রিভস। টেস্ট ক্রিকেটে ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার অ্যান্টিগার নর্থ সাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটিংয়ে ভর করে ম্যাচটি ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে সিরিজও জিতে নেয় তারা। এরপর তাউরোবায় পাকিস্তানের বিপক্ষে বল হাতে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১২ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দুটি টেস্টে জুলাই মাস শেষ করেন ৭১.৬৬ গড়ে ২১৫ রান নিয়ে। পাশাপাশি মাত্র ১০.২৫ গড়ে নেন ৮ উইকেট। এর বাইরে দুটি ওয়ানডেতেও খেলেছেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html