ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে দুই হাজার বছরের প্রাচীন রোমান জাহাজের সন্ধান


August 10, 2026 10:50 pm
Link Copied!


সমুদ্রের তলদেশে পাথর মনে করে কাছে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। ইতালির সিসিলি উপকূলের কাছে সাধারণ এক ডাইভিংয়ের সময় দুই হাজার বছরের পুরনো রোমান পণ্যবাহী জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন দুই ডুবুরি।

ডুবুরি জিয়াকোমো দে মোলা ও ইগোর বিসুলি মাজারা দেল ভাল্লোর উপকূলে পানির ৪০ থেকে ৫০ মিটার গভীরে শিকারের সময় একটি বড় কালচে বস্তু দেখতে পান। ইন্সটাগ্রাম পোস্টে দে মোলা জানান, আমি কাছে গেলাম। আর আমার হৃদস্পন্দন যেন থমকে গেলো। ওটা কোনও পাথর ছিল না! আমার নিচে ছিল শত শত মাটির পাত্রের সারি। দুই হাজার বছরেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরের তলদেশে ঘুমিয়ে থাকা এক রোমান জাহাজ। পানির ওপরে উঠে ইগোরকে বললাম, তুমি কল্পনাও করতে পারবে না নিচে কী আছে…।

বিষয়টি জানার পর যৌথভাবে অনুসন্ধান চালায় সিসিলিয়ান রিজিওনাল সুপারিনটেনডেন্সি অব দ্য সি এবং ক্যারেবিনেরি মিলিটারি পুলিশের সাংস্কৃতিক রক্ষা ইউনিট। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকের এই জাহাজটি ৪৬ মিটার গভীরে আবিষ্কৃত হয়েছে। জাহাজটিতে মদ ও জলপাইয়ের তেল পরিবহনে ব্যবহৃত শত শত মাটির জারের পাশাপাশি ড্রেসেল ১এ টাইপের পাত্র ও দুটি সীসার নোঙর পাওয়া গেছে। ২০ মিটার দীর্ঘ ও ৬ মিটার প্রশস্ত স্থানজুড়ে প্রায় ২ মিটার উঁচু হয়ে জমে ছিল এসব প্রাচীন পাত্র।

সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি এটিকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা জলের তলদেশের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলে অভিহিত করেছেন। তৎকালীন বাণিজ্য পথ ও ভূমধ্যসাগরীয় সভ্যতার ইতিহাস বুঝতে এটি বড় ভূমিকা রাখবে।

পুরো জাহাজটি এখনই তুলে আনার পরিকল্পনা না থাকলেও গবেষণার জন্য কিছু নিদর্শন ওপরে আনা হতে পারে। এই ঐতিহাসিক আবিষ্কারের জন্য ওই দুই ডাইভারকে সরকারের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএনএন





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html