ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউব থেকে আয় করতে নতুন শর্ত, মানতে হবে যেসব নিয়ম

UttorbongoBD
August 11, 2026 3:35 pm
Link Copied!


নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব থেকে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম আয়ের পথ আরও কঠিন হতে যাচ্ছে। নতুন এ পরিকল্পনার আওতায় ইউটিউব থেকে আয় করতে হলে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম অথবা শর্টস ভিউ প্রয়োজন হবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। তবে নতুন নিয়মে ইতোমধ্যে পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের ওপর কোনো প্রভাব পড়বে না। তারা আগের নিয়মেই ইউটিউব থেকে আয় করতে পারবেন বলে জানানো হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

ইউটিউবের তথ্যমতে, নতুন নিয়মের আওতায় ইউটিউবে আয় করতে হলে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচ আওয়ার থাকতে হবে। আর শর্টস ভিডিও থেকে আয় করতে হলে গত ৯০ দিনে অন্তত ২ কোটি মানসম্পন্ন ভিউ থাকতে হবে।

বর্তমানে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করতে একজন নির্মাতার অন্তত ১,০০০ গ্রাহক (সাবস্ক্রাইবার) থাকতে হয়। পাশাপাশি গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হয়। নতুন নিয়মে এই দুটি সীমাই দ্বিগুণ করা হয়েছে।

শর্টস থেকে আয় করার ক্ষেত্রেও নতুন নিয়ম করেছে ইউটিউব। শর্টস নির্মাতাদের আয় কর্মসূচির আওতায় থাকতে হলে প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ পেতে হবে। কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে গেলে চ্যানেলটি পার্টনার প্রোগ্রামে থাকলেও শর্টস থেকে আয় করতে পারবে না, তবে দীর্ঘ ভিডিও থেকে আয় করা যাবে। পরে আবার ৯০ দিনে ১ কোটি ভিউ হলে শর্টস থেকেও আয় করা যাবে।

ইউটিউব জানিয়েছে, ইউটিউবে ভিডিও দেখার পরিমাণ দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০,০০০ কোটির বেশি শর্টস ভিডিও দেখা হয়। টেলিভিশনে প্রতিদিন ইউটিউবের ভিডিও দেখার সময়ও ১০০ কোটি ঘণ্টার বেশি। ইউটিউবের ব্যবহার বাড়ার সঙ্গে তাল মিলিয়ে চলতেই আয়ের শর্ত পরিবর্তন করা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html