ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার


August 11, 2026 4:40 pm
Link Copied!


নেপালের ইয়ালুং রি শৃঙ্গে অভিযান চালাতে গিয়ে প্রায় নয় মাস আগে নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) একটি পর্বত অভিযান পরিচালনাকারী সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেক্স অ্যান্ড এক্সপেডিশন জানিয়েছে, ঋতুভিত্তিক তুষার গলে যাওয়ার পর রোলওয়ালিং অঞ্চলের প্রায় ৫,৪০০ মিটার বা ১৭,৭১৭ ফুট উচ্চতা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত পাঁচজনের মধ্যে তিনজন বিদেশি এবং দুজন নেপালি নাগরিক রয়েছেন। গত বছরের নভেম্বরে এই পর্বতারোহীরা নিখোঁজ হয়েছিলেন।

তুষারধসের কবলে পড়া এই পর্বতারোহী দলের অন্য দুই সদস্যকে আগেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার করা পর্বতারোহীরা হলেন কানাডার মার্কো ডি মার্চেলো, ইতালির মার্কাস কির্চলার, জার্মানির জ্যাকব শ্রাইবার এবং নেপালের পদম তামাং ও মেরে কার্কি।

উদ্ধারকারী দল ও ড্রিমার্স ড্রিম এক্সপেডিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুরবা তেনজিং শেরপা জানান, রাজধানী কাঠমাণ্ডুতে ময়নাতদন্ত শেষ হওয়ার পর বিদেশি পর্বতারোহীদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html