ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়


August 11, 2026 5:55 pm
Link Copied!


দেড় বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা। এতদিন গোপন রাখলেও এবার রাখঢাক না রেখেই জানিয়েছেন স্বামীর পরিচয়। বলেছেন, বিয়ে নিয়ে তার ছেলের অনুভূতির কথাও।

গণমাধ্যমে সোহানা সাবা জানান, পাত্র ফয়সাল পেশায় একজন ব্যবসায়ী। তাদের প্রেমের সম্পর্ক ছিল সাড়ে ৫ বছরের। সেই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্বামী সম্পর্কে সাবা বলেন, ‘প্রথম দেখাতেই মনে হয়েছে, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে ‘হ্যাঁ’ বলেছি। আমার ছেলেও এই সম্পর্কটিকে ইতিবাচকভাবে নিয়েছে। আমার নতুন জীবনের সঙ্গীকে সে পছন্দ করেছে এবং বিয়ের খবরে সে বেশ খুশিও।’’

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সাবা একটা সময় বড় পর্দায় যাত্রা শুরু করেন। কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিং দিয়ে তার বড় পর্দার জীবন শুরু হয়। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো হলো-‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’,  ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। ওপার বাংলাতে ‘ষড়রিপু’ শিরোনামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি

প্রসঙ্গত, এর আগে নির্মাতা মুরাদ পারভাজকে বিয়ে করেন তিনি। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাদের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html