ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ


August 13, 2026 8:55 am
Link Copied!


চট্টগ্রামের আনোয়ারায় চাহিদা অনুযায়ী চাঁদা না পেয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও স্বত্বাধিকারীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাঙাদিয়া এলাকায় ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) প্রকল্পের বাইরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন। ইউসিপিএল-এ শ্রমিক সরবরাহ করছে মেসার্স এফ এম এন্টারপ্রাইজ।

মারধরের ঘটনায় আহত প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, আলী হোসেন নামের এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। ব্যবসা করতে হলে ৫০ শতাংশ লভ্যাংশ তাকে দিতে হবে বলে দাবি করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় আজ সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মারধর করেন। মারধরে আমি নিজেই এবং মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন আহত হন।

এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ বলেন, আলী হোসেন নামের ওই ব্যক্তি যুবদলের কোনও পদ-পদবিতে নেই। চাঁদা দাবি সম্পর্কেও আমি কিছুই জানি না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই জনের ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও অভিযুক্ত আলী হোসেনের ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছে। তবে তিনি ঘরে ছিলেন না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html