ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল


August 15, 2026 2:15 pm
Link Copied!


বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও দলটির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজের সারাটা জীবন উৎসর্গ করেছিলেন তিনি। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক ও গণতান্ত্রিক দল তার মূল কারিগর বেগম খালেদা জিয়া। তাই আগামী দিনে বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রিক সাংবিধানিক অধিকার আদায়ের মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন খালেদা জিয়া। তার আপসহীন হওয়ার কারণে আজ বাংলাদেশ নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে।

নেতাকর্মীদের তিনি বলেন, ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সবকিছু পেয়ে গেছেন—এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সবকিছু বাস্তবায়ন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল,  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সফু এবং যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html