ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি, ‘বাংলাদেশ জাসদ’ কার্যালয়ে পুলিশের অবস্থান


August 15, 2026 7:55 pm
Link Copied!


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পূর্বঘোষিত কর্মসূচি ছিল বাংলাদেশ জাসদের। তবে সকাল থেকেই কার্যালয়ের আশপাশে পুলিশ অবস্থান নেয় বলে জানিয়েছেন দলটির নেতারা।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিবছর ১৫ আগস্ট তাদের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এবারও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৪টায় শ্রদ্ধা জানানোর কথা ছিল।

তিনি বলেন, পুলিশ সকাল ৮টা থেকেই আমাদের কার্যালয় ঘিরে রেখেছে এবং ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। এ ধরনের আচরণের নিন্দা জানাই।

নাজমুল হক প্রধান আরও বলেন, এর মাধ্যমে সরকার পরিস্থিতি ঘোলাটে করতে চায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা জানতে পেরেছি, তারা সেখানে প্রোগ্রাম করবে। সেখানে কোনও প্রোগ্রাম আয়োজনের জন্য তাদের অনুমতি নেই।

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এটা ডেপ্লয়মেন্ট না। কোনও প্রোগ্রাম ঘিরে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, সেজন্য পুলিশ তৎপর রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html