ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী


August 15, 2026 8:45 pm
Link Copied!


বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তারা প্রতিবাদ করছে ‘গ্যাস দে বিদ্যুৎ দে’,  হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে কিন্তু ফ্যান চলছে তাদের পেছনে। ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ছবিটা ভালো করে দেখেন পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে। এদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে, ‘বিদ্যুৎ দে বিদ্যুৎ দে’ । এই হচ্ছে তারা, তাদের বন্ধু-বান্ধব তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল। এই যে তৃতীয় যে জাহাজটি হওয়ার কথা ছিল গ্যাসের জন্য,  এই জাহাজের পারমিশন তো তারাই বাতিল করে দিয়েছিল। তাদেরই সরকার এটি বাতিল করে দিয়েছিল।;

তিনি আরও বলেন, ‘এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে নতুন করে করতে হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি, এই তৃতীয় জাহাজটি চলে আসলে গ্যাসের সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তবে এর জন্য অবশ্যই আমাদেরকে এবং দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। এছাড়া যে কোনও জায়গায় এই জাহাজগুলো বানায় না। পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি দেশ এই জাহাজগুলো তৈরি করে। এগুলো অনেক দামী জাহাজ। আমরা চেষ্টা করছি আমরা কথা বলেছি। আমরা চাইনিজদের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুততার সাথে চেষ্টা করছে।’

তার ভাষ্য, ‘এর মধ্যে আপনারা দেখেছেন দ্রুততার সঙ্গে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে, সহযোগিতা দেওয়ার জন্য। গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য তারাও চেষ্টা করছে আমাদেরকে।’  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html