ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়েছে ইরান: আইআরজিসি


August 16, 2026 4:15 pm
Link Copied!


যুদ্ধের ক্ষত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ও সংস্কার এনেছে ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক তথ্যচিত্রে আইআরজিসির ওই কর্মকর্তা জানান, আগের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঐতিহ্যগত বা প্রথাগত আকাশ প্রতিরক্ষা মডেল থেকে সরে এসেছে তেহরান। এর অংশ হিসেবে ইরান নতুন একটি ‘আকাশ প্রতিরক্ষা কাঠামো’ গ্রহণ করেছে।

নতুন এই সংস্কার কার্যক্রমের আওতায় ইরানের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্ক, প্রতিরক্ষা প্রশিক্ষণ পদ্ধতি এবং কৌশলগত প্রক্রিয়ায় বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।

উক্ত কর্মকর্তা দাবি করেন, নতুন এই ব্যবস্থার অধীনে কৌশল, সামরিক সরঞ্জাম এবং কারিগরি প্রসেসের পরিবর্তনের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তা আদান-প্রদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।

তার দাবি, এই ধরনের পরিবর্তন ও আধুনিকায়নের ফলেই সংঘাতের পুরো সময়জুড়ে ইরান তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ও সচল রাখতে সক্ষম হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html