ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়


August 17, 2026 3:20 pm
Link Copied!


আবারও মাঠে নেমে পায়ের জাদু দেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আগের মতোই অ্যাসিস্ট করে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।  তার নৈপুণ্যে ভাস্কো দা গামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সান্তোস।

ভাস্কোর মাঠ সাও জানুয়ারিওতে গাবিগোল, উইলিয়ান আরাও এবং লুয়ান পেরেসের গোলে বড় জয় পেয়েছে নেইমারের দল। শেষ দুই গোলে ছিল নেইমারের অ্যাসিস্ট।

প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই সান্তোসকে লিড এনে দেন গাবিগোল।

প্রথম গোল হজমের পর খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সান্তোস। নেইমারের ক্রস থেকে বল ক্লিয়ার করতে ভুল করেননি লিও জার্দিম, যা উইলিয়ান আরাউয়ের গায়ে লেগে জালে ঢোকে। এর কিছুক্ষণ পরই নেইমারের দারুণ এক ফ্রি-কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লুয়ান পেরেস গোল করে ব্যবধান ৩-০ করেন।

এখন সান্তোসের দৃষ্টি আগামী বৃহস্পতিবারের কোপা সুদামেরিকানার নকআউট পর্বের দিকে। সান্তোস ইকুয়েডরে যাবে মাকারার বিপক্ষে খেলতে। যেখানে প্রথম লিগে ২-১ গোলে জয়ের সুবাদে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেখানে পারফরম্যান্স ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html