ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘জনকেন্দ্রিক রাষ্ট্রচর্চায়’ ১৮০ দিনে কী করা হয়েছে


August 18, 2026 5:25 pm
Link Copied!


সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার আগ্রহ পূরণের উদ্দেশ্যে সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। এই ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের একটি তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে। এটি শুধু ছয় মাসের বিবরণ নয়; বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এর মধ্যে জনকেন্দ্রিক রাষ্ট্রচর্চার কিছু দিক তুলে ধরা হয়েছে। প্রেস উইং প্রকাশিত ই-বুকে বলা হয়েছে, একটি ছোট প্রশাসনিক নির্দেশই অনেক সময় বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার বন্ধের সিদ্ধান্ত সেই ধরনেরই এক পদক্ষেপ, যা ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার পরিবর্তে রাষ্ট্রের কাজ ও জনস্বার্থকে সামনে আনার নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি সরকারি ব্যয় সংকোচন, প্রোটোকলের সরলীকরণ, ব্যক্তিবন্দনার অবসান এবং জনমুখী বিভিন্ন উদ্যোগ মিলিয়ে রাষ্ট্র পরিচালনায় এক ভিন্নধর্মী চর্চার চিত্র উঠে এসেছে।

পাশাপাশি সংসদীয় ও সরকারি ব্যয় কমাতে ডিনার আয়োজন, আপ্যায়ন ব্যয়, বিদেশ সফরের প্রতিনিধিদল এবং অন্যান্য অপ্রয়োজনীয় খাতে কাটছাঁট করা হয়েছে। অনেক মন্ত্রীও একই ধরনের মিতব্যয়ী নীতি অনুসরণ শুরু করেছেন। দেশীয় পণ্য ব্যবহারে অগ্রাধিকার, দীর্ঘ কর্মঘণ্টা, সরল জীবনযাপন এবং প্রশাসনে অপচয় রোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিরোধী দলের প্রতি সৌজন্যমূলক আচরণ, রাজনৈতিক সহনশীলতা এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সংস্কৃতি নিরুৎসাহিত করার বিষয়ও গুরুত্ব পেয়েছে। বিদেশগামী কর্মীদের জন্য শ্রমিক ঋণ, শিক্ষার্থীদের শিক্ষা ঋণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ধর্মীয় ব্যক্তিদের ভাতা, কৃষিঋণ মওকুফ, ‘ওয়ান ট্যাব ওয়ান টিচার’, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, খুদে বৈজ্ঞানিক প্রকল্প এবং ‘নজরুলবর্ষ’-সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সামগ্রিকভাবে ব্যক্তি-নির্ভর রাজনীতির পরিবর্তে মিতব্যয়িতা, জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্র পরিচালনার একটি নতুন ধারা প্রতিষ্ঠার চিত্র দেখা যাচ্ছে।

সেখানে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তার মাসিক মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন। তার মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সে অনুযায়ী তিনি প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন।

বইটি পড়তে ক্লিক করুন





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html