ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘জুলাইয়ের কণ্ঠস্বর’ নিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আলোচনা

UttorbongoBD
August 18, 2026 6:40 pm
Link Copied!


কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।

ববি হাজ্জাজ বলেন, ১৮ জুলাই তিনি কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আন্দোলনে ছিলেন। ৫ আগস্টের মাত্র তিন দিন পর বিশ্ববিদ্যালয়টি ক্লাস শুরু করায় তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, আন্দোলনের সময় ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পাস দখলে নিয়েছিল এবং ভবন ভাঙচুর হয়েছিল। সেই ভগ্নদশা থেকে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো ছিল চ্যালেঞ্জিং, যা বিশ্ববিদ্যালয়টি করে দেখিয়েছে।

প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার এক দশকের মধ্যেই এটি অনেক দূর এগিয়েছে। পাশাপাশি ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড কাজ করবে। এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটি রূপরেখাও আহ্বান করেন তিনি।

অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html