ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট


August 20, 2026 3:00 am
Link Copied!


‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

এর আগে বুধবার বিকালে জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে তিনি কান্না থামিয়ে রাখতে পারেননি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের কৌশল ও আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান অংশগ্রহণকারী একাধিক সংসদ সদস্য।

বৈঠকে উপস্থিত লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, মির্জা ফখরুল দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দলের বহু ঘটনার সাক্ষী। এর আগে সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। অনেক সিনিয়র নেতাকে পেছনে ফেলে তিনি দলের মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব পালনের মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

তিনি বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসায় মির্জা ফখরুল সিক্ত হয়েছেন। সভায় সহকর্মীদের উদ্দেশে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। এ সময় অন্য সহকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

শাহাদাত হোসেন সেলিম আরও জানান, মির্জা ফখরুল সবার দোয়া চেয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনও ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্য ক্ষমাও প্রার্থনা করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারলে যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারেন, সে জন্যও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html