ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা

UttorbongoBD
August 20, 2026 3:35 am
Link Copied!


নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সদস্য ও সাবেক সভাপতি সাইদুর রহমানকে সম্মাননা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা সাইদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডি-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা। এতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর সাইদুর রহমান আরএফইডি-এর নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে তিনি ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাইদুর রহমান জানান, নতুন দায়িত্বে থেকেও আরএফইডি-এর সদস্যদের পাশে থাকার চেষ্টা করবেন। সদস্যদের বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরএফইডি-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল বলেন, সাইদুর রহমান সংগঠনের সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নতুন দায়িত্ব সংগঠনে   র সদস্যদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি সাইদুর রহমানের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা বলেন, সাইদুর রহমানের এই অর্জনে আরএফইডি-এর সদস্যরা আনন্দিত ও গর্বিত। নয়া দিল্লিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এবং দুই দেশের গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় অন্যান্য বক্তারা সাইদুর রহমানের নতুন দায়িত্বে সফলতা ও পেশাগত সমৃদ্ধি কামনা করেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html