ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  


August 20, 2026 10:50 am
Link Copied!


বার্সেলোনা জিতেছে হুয়ান গাম্পার ট্রফি। আল আহলিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে হান্সি ফ্লিকের দল। হামজা আব্দেল কারিম ও রাফিনিয়া গোল করেন কাতালানদের হয়ে। বিরতির পর ব্যবধান কমান জিজো। 

২৯ মিনিটে আল আহলির বিপক্ষে প্রথম গোল পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন আব্দেল কারিম। সাবেক দলের জালে বল পাঠিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড ।

বিরতির আগে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করে বার্সাকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আল আহলি ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। মিসরের উইঙ্গার জিজোর গোলে ব্যবধান ২-১ করে আল আহলি। তবে হার এড়াতে পারেনি সৌদি আরবের ক্লাবটি। পরবর্তী সময়ে বার্সা পুরো একাদশ বদলে ফেললেও ফ্লিকের দল অবশ্য গোল পায়নি আর।

অপরদিকে জয়ে লা লিগা শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে মালাগাকে। বদলি নেমে কাং-ইন লি এবং অ্যালেক্স বায়েনা দারুণ দুটি গোলে করে হারান আন্দালুসিয়ার এই দলটিকে। 

আতলেতিকোর সব খেলোয়াড় ফিট ছিলেন না লা লিগার ম্যাচটির জন্য। কোচ ডিয়েগো সিমিওনে বেছে নিয়েছিলেন সবচেয়ে ফিট খেলোয়াড়দের, তাই জায়গা হয়নি আলভারেসের মতো তারকার। 

প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে হাই-প্রেস করার কৌশলে খেলছিল আতলেতিকো। ৭০ মিনিটে কাং-ইন লি এবং ৮৫ মিনিটে অ্যালেক্স বায়েনার দারুণ দুটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html