ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  


August 20, 2026 12:15 pm
Link Copied!


রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায় শুরুর আগে নিজের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন হোসে মরিনহো। ডাগআউটে ফিরে নিজের কোচিং দর্শন পরিষ্কার করেছেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদকে নিয়ে নতুন দৃষ্টিভঙ্গির কথা জানান তিনি। 

প্রথম মেয়াদের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে মরিনহো বলেন, “আমি বিষয়টিকে একটি মিশন হিসেবে দেখছি, কারণ এর সঙ্গে আবেগ ও ভালোবাসা জড়িত। ২০১০ সালে যখন প্রথমবার এসেছিলাম, তখন আমি নিজের কথা ভেবেছিলাম। ভেবেছিলাম আমি বিশ্বের সেরা ক্লাবে যোগ দিচ্ছি এবং স্বাভাবিকভাবেই নিজের জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম।” 

নিজের মানসিকতায় পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন পরিস্থিতি আলাদা। এখন আমি নিজের জন্য নয়, রিয়াল মাদ্রিদের জন্য এটি (কোচিং) করতে চাই। দৃশ্যমানভাবে দুটি পরিস্থিতিই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত; তবে আবেগের দিকটাও এখানে বেশি ভারী। আমি এখন রিয়াল মাদ্রিদের কথা ভাবি, নিজের কথা নয়।” 

ভবিষ্যৎ পরিকল্পনা ও জয়ের সংস্কৃতির কথা বলতে গিয়ে মরিনহো আরও যোগ করেন, “আমি বর্তমান ও ভবিষ্যৎ উভয় ক্ষেত্রেই অবদান রাখতে চাই। আমি স্পষ্টতই জিততে চাই। আমি চাই রিয়াল মাদ্রিদ আবার জয়ী হোক, যা তাদের স্বাভাবিক অবস্থা। তবে কোচের কাজ কেবল বর্তমান নিয়ে নয়, ভবিষ্যৎ প্রস্তুত করাও সমান গুরুত্বপূর্ণ- এই উপলব্ধি বদলাতে চাই না।” 

দলে কড়া শৃঙ্খলা বজায় রাখার গুঞ্জন উড়িয়ে দিয়ে মরিনহো জানান, তিনি খেলোয়াড়দের ওপর কোনও কঠোর শাসন চাপিয়ে দিতে আসেননি। বরঞ্চ তিনি দলটির মধ্যে পেশাদারত্বের সাধারণ চর্চা বা প্রজ্ঞা ফিরিয়ে আনতে চান। মরিনহো বলেন, “মানুষ ভাবে আমি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার ইচ্ছা নিয়ে এসেছি। না। আমি কমনসেন্স প্রতিষ্ঠা করতে এসেছি। প্রথম দিন থেকেই আমি খেলোয়াড়দের কাছে যা চাই তা হলো কমনসেন্স। মাঠে আসার সময়, চলে যাওয়ার সময়, জিম ও মাঠের কাজ এবং ব্যক্তিগত কৌশলগত বিশ্লেষণ— সবকিছুতেই এটি প্রযোজ্য।” 

নিজের মূল মন্ত্র নিয়ে মরিনহো বলেন, “স্প্যানিশে কীভাবে বলতে হয় জানি না, তবে পর্তুগিজ ভাষায় আমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাদ বা বাক্য রয়েছে। সেই অনুসারে বলা যায়— আমাদের রিয়াল মাদ্রিদে কাজ করা উচিত নয়, আমাদের রিয়াল মাদ্রিদের জন্য কাজ করা উচিত। আমার কাছে এটি এমন একটি মূলমন্ত্র, যা আমাদের সবাইকে প্রতিদিন ধারণ করতে হবে, বুঝতে হবে এবং সঙ্গে নিয়ে চলতে হবে। আমি ঠিক এটাই প্রতিষ্ঠা করতে চাই— রিয়াল মাদ্রিদের জন্য কাজ করা।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html