ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?


August 22, 2026 6:00 am
Link Copied!


কোনও ধরনের জমকালো আয়োজন বা আড়ম্বর ছাড়াই একেবারেই সাদামাটা পোশাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আইনি বিয়ে সম্পন্ন করেছেন বলিউড তারকা অর্জুন রামপাল। শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে ৫৩ বছর বয়সে গোয়ায় দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা। 

২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা অর্জুন ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা টানা আট বছর একসঙ্গে বসবাস করেছেন। অর্জুন-গ্যাব্রিয়েলা দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় বড় ছেলে অরিক এবং ২০২৩ সালে তাদের কোলে আসে ছোট ছেলে অরব। পূর্বে একটি পডকাস্টে এসে নিজেদের এনগেজমেন্ট বা বাগ্‌দানের কথা প্রকাশ্যে এনেছিলেন এই যুগল। 

বর্তমানে গোয়ার পানাজির কাছে বসবাস করছেন নবদম্পতি। স্থানীয় আইন অনুসারে রেজিস্ট্রি বিয়ের প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মাঝে ১৫ দিন অপেক্ষা করার বাধ্যবাধকতা থাকলেও আদালতের বিশেষ অনুমতি নিয়ে তারা একই দিনে সব আনুষ্ঠানিক সই সম্পন্ন করেন। আইনি প্রক্রিয়া শেষে আগামী ১৫ দিনের মধ্যে তারা মূল ম্যারেজ সার্টিফিকেট হাতে পাবেন।

উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে ১৯৯৮ সালে সুপারমডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন। সেই সংসারে মাহিকা ও মায়রা নামে দুই কন্যা সন্তান রয়েছে। পরবর্তীকালে মেহরের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানদের স্বার্থে তাদের সম্পর্ক এখনও সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ রয়েছে। 

সূত্র: আনন্দ বাজার 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html