ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি


August 22, 2026 8:45 am
Link Copied!


‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম পর্বের পর থেকেই ছবির পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অয়ন মুখোপাধ্যায়ের এই ফ্যান্টাসি দুনিয়ায় এবার আরও বড় পরিসরে ফিরতে চলেছেন রণবীর কাপুর। তার সঙ্গে থাকছেন আলিয়া ভাটও ।

তবে এবার অভিনেত্রীর চরিত্রের ব্যাপ্তি অনেক কম হবে বলে জানা গেছে। ২০২৭ সালের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া এ সিনেমার জন্য মাত্র ২৫ দিন শুটিং করবেন। সিনেমার মূল গল্প আবর্তিত হবে দেব ও অমৃতাকে ঘিরে। প্রথম কিস্তির শেষ দিকে তাদের অতীতের গল্পের আভাস দেওয়া হয়েছিল।

‘ব্রহ্মাস্ত্র ২’-এ রণবীর কাপুরকে দেব ও শিবা—দুই চরিত্রেই দেখা যেতে পারে। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে দেবের স্ত্রী অমৃতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।

তবে ‘ব্রহ্মাস্ত্র ৩’-এ আলিয়ার চরিত্রটি আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেখানে দীপিকার পাশাপাশি আলিয়াকেও সমান্তরাল প্রধান চরিত্রে দেখা যাবে বলে একটি বিনোদনবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২২ সালে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

‘আলফা’র পর আলিয়া ভাট বর্তমানে সঞ্জয় লীলা ভানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এতে আবারও রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন ভিকি কৌশল। ২০২৭ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ ছাড়া ‘দ্য হাউসমেইড’-এর হিন্দি রিমেকেও আলিয়ার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html