ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’


August 22, 2026 2:00 pm
Link Copied!


বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করে দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার এই আধিপত্যের মূল কারিগর ছিলেন পেসার মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম ৭ ওভারের মধ্যেই ৫ উইকেট তুলে নেন তিনি। মধ্যাহ্নভোজের পর তিনি আরও একটি উইকেট নিয়ে ১২ রানে ৬ উইকেটের অবিশ্বাস্য বোলিং ফিগার নিয়ে ইনিংস শেষ করেন।

মধ্যাহ্নভোজের বিরতির সময় স্টার্কের জন্য আনন্দের আরও একটি কারণ অপেক্ষা করছিল। মাঠে দাঁড়িয়েই তার সাক্ষাৎকার নেন স্ত্রী ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি। তাদের মধ্যকার এই মিষ্টি ও মজাদার আলাপচারিতার ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের বেশ বিনোদন দেয়।

সাক্ষাৎকারে হিলি মজা করে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন, হ্যাঁ, কে ভেবেছিল তারা আমাদের এভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? গত রাতে নৈশভোজের বিল আমি দিয়েছিলাম। তার মানে কি এবার তোমার পালা?

জবাবে স্টার্ক হাসতে হাসতে বলেন, তোমার বেতন তো আমার চেয়েও বেশি!

এরপর প্রথম ইনিংসে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে হিলি জানতে চাইলে স্টার্ক বলেন, তুমি তো আগেই বলেছ, আমাদের চেয়ে তুমি এই মাঠে বেশি খেলেছ। তবে হ্যাঁ, গত সপ্তাহে আমরা সেরাটা দিতে পারিনি। এই উইকেটের সুবিধা প্রথম ইনিংসে নেওয়া দরকার ছিল। কুইন্সল্যান্ডের অনেকেই বলছিল যে এই উইকেটটা অনেকটাই গ্যাবায় খেলার মতো। প্রথম সেশনে সেই সুযোগ কাজে লাগাতে পেরে আমরা সত্যিই সন্তুষ্ট। প্রথম সেশনে ৬ উইকেট— এর চেয়ে ভালো আর কী হতে পারে! কিছুটা ক্ষোভ তো ছিলই, আর সেটা কাজে এসেছে। আশা করি আমরা এই ধারা বজায় রাখতে পারবো।

রেকর্ড বইয়ে মিচেল স্টার্ক

বাংলাদেশের বিরুদ্ধে এই ঝোড়ো স্পেল দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে নতুন ইতিহাস গড়েছেন স্টার্ক। তিনি সতীর্থ প্যাট কামিন্সকে টপকে এই তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। ৫৬ ম্যাচে স্টার্কের বর্তমান উইকেট সংখ্যা ২৩০টি। ২২৫টি করে উইকেট নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১৯৫ উইকেট) এবং জাসপ্রীত বুমরাহ (১৮৫ উইকেট) রয়েছেন শীর্ষ পাঁচে।

এ ছাড়া এই ৬ উইকেটের মাধ্যমে চলমান ২০২৫-২৭ ডব্লিউটিসিতে সর্বাধিক উইকেট শিকারির তালিকার শীর্ষেও উঠে এসেছেন স্টার্ক। ১০ টেস্টে তার উইকেট সংখ্যা এখন ৫৪টি, যা ইংল্যান্ডের জশ টাংয়ের (৫৩ উইকেট) চেয়ে একটি বেশি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html