ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল


August 23, 2026 10:50 am
Link Copied!


৩ অক্টোবর ভারতের কলকাতায় খেলবে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে সেলেসাওরা। এরই মধ্যে কলকাতার মাঠও দেখে গেছেন তারা।  পাশাপাশি আজ ঢাকায় আসছে ব্রাজিলের প্রতিনিধি দল। ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবেন।

তাহলে কি ব্রাজিল দল বাংলাদেশে এসে খেলতে পারে? বাফুফে সদস্য ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিল প্রতিনিধি দল আজ দুপুরে জাতীয় স্টেডিয়াম দেখতে আসছে। এসে তারা এখানকার সুবিদাদি দেখবে। তাদের খেলার মতো সবকিছু উপযুুক্ত কি না।’

আর এ মাঠে খেলা প্রসঙ্গে ইকবাল হোসেন জানালেন, ‘ব্রাজিল খেলবে কি না তা এখনই বলা যাচ্ছে না। ওরা আগে আসুক। মাঠসহ অন্য সুবিধাদি দেখুক। হয়তো এরপরই ওরা জানাবে কী করতে চায়। তবে খেলার ইচ্ছে তো আমাদের আছেই।’

এর আগে আর্জেন্টিনা ফুটবল দল ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল। লিওনেল মেসিরা ঢাকার ততকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। ম্যাচটি ৩-১ গোল জিতেছিল আর্জেন্টিনা। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html