ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৯৪ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুত শেষ হওয়া টেস্টটি বাংলাদেশের!


August 24, 2026 10:10 am
Link Copied!


রবিবার মাত্র ১২৫ ওভারেই বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা প্রথমে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করে, এরপর নিজেদের একমাত্র ইনিংসে ২১০ রান করে। পরে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংস বেঁধে ফেলে মাত্র ৯৫ রানে।

ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে ৫১ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি। প্যাট কামিন্স শিকার করেছেন ৩৫ রানে ৬ উইকেট, আর নাথান লায়ন নিয়েছেন ২৫ রানে ৩ উইকেট। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে শরিফুল ইসলামও পেয়েছেন ৪৮ রানে ৭ উইকেট।

সব মিলে দুই দিনে শেষ হওয়া এই টেস্টে হয়েছে একের পর এক বিরল রেকর্ড। ম্যাচটি বলের হিসাবে ইতিহাসের চতুর্থ সংক্ষিপ্ততম টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট হয়েছিল ১৯৩১-৩২ মৌসুমে মেলবোর্নে। যেখানে দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসেই অলআউট হয়েছিল। অর্থাৎ প্রায় ৯৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এত দ্রুত কোনো টেস্ট শেষ হয়েছে।

ম্যাকাইর টেস্টে মোট ৭৫০ বল খেলা হয়েছে। এর চেয়ে কম বলে শেষ হওয়া টেস্টের মধ্যে রয়েছে ২০২৩-২৪ মৌসুমে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচ (৬৪২ বল), ১৯৩১-৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ (৬৫৬ বল) এবং ১৯৩৪-৩৫ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচ (৬৭২ বল)।

সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট ম্যাচ

ক্রম

বল

স্কোর

ভেন্যু

মৌসুম

৬৪২

দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ১৭৬, ভারত ১৫৩ ও ৮০/৩

কেপটাউন

২০২৩-২৪

৬৫৬

দক্ষিণ আফ্রিকা ৩৬ ও ৪৫, অস্ট্রেলিয়া ১৫৩

মেলবোর্ন

১৯৩১-৩২

৬৭২

ওয়েস্ট ইন্ডিজ ১০২ ও ৫১/৬ (ডি.), ইংল্যান্ড ৮১/৭ (ডি.) ও ৭৫/৬

ব্রিজটাউন

১৯৩৪-৩৫

৭৫০

বাংলাদেশ ৬৪ ও ৯৫, অস্ট্রেলিয়া ২১০

ম্যাকাই

২০২৬

৭৮৮

ইংল্যান্ড ১৭২, অস্ট্রেলিয়া ৮১ ও ৭০

ম্যানচেস্টার

১৮৮৮

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html