ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ বছরের জবাবদিহিতার অভাব আর চলতে দেওয়া হবে না’


August 24, 2026 10:40 am
Link Copied!


বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে রবিবার (২৩ আগস্ট) আকস্মিক পরিদর্শন করেছেন। বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি এবং শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতা ঘাটতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ বিগত ১৭ বছর ধরে যে জবাবদিহিতার অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।’

বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনাও দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, ‘তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।’

এ সময় আমান উল্লাহ আমান শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান। সূত্র: বাসস





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html