ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?


August 28, 2026 12:15 am
Link Copied!


মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে আমদানি করার অভিযোগে চট্টগ্রামে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এটির দাম কয়েক কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকার সাত্তার মঞ্জিল থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি দেশে আনা হয়েছে। এজন্য জব্দ করা হয়।’ 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল অভিযান চালিয়ে চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১ নম্বরের গাড়িটি জব্দ করে। সম্প্রতি মোংলা বন্দরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে বিলাসবহুল গাড়িকে তিন থেকে চারটি বড় অংশে কেটে আমদানির কৌশল শনাক্ত করা হয়েছে। এ ধরনের পদ্ধতিতে গাড়ি আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হয়।

গাড়িটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর

কর্মকর্তারা জানান, গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় ও আমদানি-সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। কিন্তু তিনি কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের কাছে কোনও দলিল বা তথ্য উপস্থাপন করতে পারেননি। কর্মকর্তারা একাধিকবার গাড়িটির চাবি চাইলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে আমদানি সংক্রান্ত কোনও দলিল কিংবা গাড়ি কেনার নথি দেখাতে না পারা এবং গাড়ির চাবি না দেওয়ায় জব্দ করা হয়।

এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, ‘গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে ক্রয় ও আমদানি সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। তিনি এ সংক্রান্ত কোনও দলিল বা তথ্য আমাদের দিতে পারেননি। মূলত শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে বা চোরাচালানের মাধ্যমে গাড়িটি আমদানির এবং দলিলপত্র জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html