ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডা লিংক রোডে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন

UttorbongoBD
August 28, 2026 10:30 am
Link Copied!


বাংলাদেশের শীর্ষস্থানীয় সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার সম্প্রসারণের ধারাবাহিকতায় বাড্ডা লিংক রোড সংলগ্ন ঝিলপাড়, গুদারাঘাটে নতুন একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) এই সুপারশপটির উদ্বোধন করা হয়। 

নতুন আউটলেটটি উদ্বোধন করেন মীনা বাজারের চিফ অপারেটিং অফিসার (সিওও) শামীম আহমেদ
জাইগীরদার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট প্রধান ফরিদুর রেজা, অপারেশনস বিভাগের প্রধান রাকিব হোসেন খানসহ মীনা বাজারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনকালে সিওও শামীম আহমেদ জাইগীরদার বলেন, ‘বাড্ডা লিংক রোড এলাকায় নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় গ্রাহকদের জন্য একটি আধুনিক,
পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা। আন্তর্জাতিক মানের পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং উন্নত সেবার মাধ্যমে আমরা প্রতিটি পরিবারের জন্য একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ঝামেলাহীন কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘গ্রাহকরা meenabazaronline.com ওয়েবসাইট ভিজিট করে সহজেই অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আন্তর্জাতিক মানের পণ্য ও উন্নত সেবা বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার অঙ্গীকার নিয়ে মীনা বাজার তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html