ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার


August 29, 2026 12:00 pm
Link Copied!


রাঙামাটির কাপ্তাইয়ে সীতাপাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ দল তাদের সুস্থ ও নিরাপদে উদ্ধার করে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান এ তথ্য জানান। 

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ট্র্যাকিংয়ে ওঠেন। কিন্তু দিনভর টানা বৃষ্টিতে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে পড়ে এবং দ্রুত সন্ধ্যা নেমে এলে তারা দিক হারিয়ে গহিন বনে আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় যৌথ উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। তবে অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই লেক ও দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল করেন। এতে পথ হারানো, পাহাড়ি দুর্ঘটনা, পানিতে দুর্ঘটনা এবং বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার মতো ঝুঁকি তৈরি হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html