ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন বাহিনীর ঘাঁটি ব্যবহারের দায় জাপান সরকারের: আরাঘচি


August 30, 2026 7:30 pm
Link Copied!


ইরানের ওপর হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় জাপানের নাগরিকদের তাদের সরকারের কাছে জবাবদিহি চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রকে ‘অপরাধে সহায়তা’ করার অভিযোগ তুলে তিনি এই মন্তব্য করেন।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাপানের ভূমিকা এবং দেশটির ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি।

জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর রিপোর্টের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাপানে অবস্থিত এই সব সামরিক সুবিধা ও ঘাঁটি ব্যবহারের জন্য দেশটির সরকার পুরোপুরি দায়ী।

ইরানের শীর্ষ এই কূটনীতিক উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপকর্মে অংশগ্রহণের জন্য জাপানের সাধারণ মানুষের উচিত তাদের নিজেদের সরকারকে জবাবদিহির আওতায় আনা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html