ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 


August 31, 2026 6:45 pm
Link Copied!


চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে ১০ শ্রমিক নিহতের ঘটনায় কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সোমবার (৩১ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের দুর্ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

গত ১৪ জুন সীতাকুণ্ডের ওই জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডে ক্র্যাপ জাহাজ কাটার সময় একটি ব্যালাস্ট ট্যাংক ছিদ্র করার পর বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা শ্রমিকরা অচেতন হয়ে পড়েন এবং ১০ শ্রমিকের মৃত্যু হয়। 

শিল্পমন্ত্রী বলেন, “দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা দেওয়া হয়। দুর্ঘটনার পরবর্তী ঝুঁকি এড়াতে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে।”  

তিনি বলেন, “ব্যালাস্ট ট্যাংক থেকে এ ধরনের প্রাণঘাতী গ্যাস বের হতে পারে— এ বিষয়ে জাহাজ পুনর্ব্যবহার শিল্পের সংশ্লিষ্টদের আগে যথেষ্ট ধারণা ছিল না। দুর্ঘটনার পর সরকার তদন্ত কমিটি গঠন করে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহির অংশ হিসেবে তা প্রকাশ করা হয়েছে।”  

তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে গুরুতর নিরাপত্তা গাফিলতির চিত্র উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ ট্যাংক কাটার সময় শ্রমিকদের গ্যাস মাস্ক বা স্বয়ংসম্পূর্ণ শ্বাস-প্রশ্বাসের যন্ত্র (এসসিবিএ) ব্যবহার না করা, ছুটির দিনে নিরাপত্তা কর্মকর্তা, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল না থাকা এবং শ্রমিকদের হাজিরা তালিকায় অসঙ্গতির বিষয় উল্লেখ করা হয়েছে। 

এছাড়া প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ইয়ার্ডে নজরদারি ক্যামেরা না থাকার বিষয়ও তদন্তে উঠে এসেছে। তদন্তে ‘শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং রুলস, ২০১১’-এর একাধিক বিধি লঙ্ঘন এবং ইয়ার্ডের নিরাপত্তা দলের পেশাগত অবহেলার প্রমাণ পাওয়া গেছে। 

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী বলেন, “দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।”  

বুয়েটের অধ্যাপক ও তদন্ত কমিটির সদস্য ইয়াসির আরাফাত খান বলেন, “অক্সিজেনের ঘাটতিপূর্ণ পরিবেশে পানিতে থাকা সালফেটের সঙ্গে অণুজীবীয় বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হতে পারে। ট্যাংক থেকে পানি নিষ্কাশন বা কাটার সময় ওই গ্যাস হঠাৎ বাতাসে ছড়িয়ে পড়ে। গ্যাসটির ঘনমাত্রা ১০০ পিপিএমের বেশি হলে তা জীবন ও স্বাস্থ্যের জন্য তাৎক্ষণিকভাবে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।”  

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ডি-ব্লাস্টিং বা পানি নিষ্কাশনের আগে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ এবং বাতাস ও পানিতে বিষাক্ত পদার্থের উপস্থিতি পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।  

শিল্পমন্ত্রী বলেন, “তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহার শিল্পে নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html